সিলেটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ১০:০৯:৫৬,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭৭ বার পঠিতসিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার জালালপুর এলাকায় প্রতিবন্ধী নারী ২ সন্তানের জননী (২৭) কে ধর্ষণের অভিযোগে জালালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন।
তিনি বলেন, স্থানীয় ইউপি সদস্য (মহিলা) অভিযোগ করেন ৩ নং ওয়ার্ডের পুরুষ ইউপি সদস্য আনোয়ার আলী শুক্রবার বিকাল আনুমানিক ৫ টার দিকে তাঁর বাড়িতে যান। এসময় তিনি বাড়িতে ছিলেন না। ঘরে তাকে না পেয়ে তাঁর প্রতিবন্ধী মেয়ে ২ সন্তানের জননীকে ধর্ষণ করেন আনোয়ার আলী। পরে তিনি রাত্রে সিলেটের ওসমানী হাসপাতালে তার মেয়েকে নিয়ে আসেন এবং ঘটনাটি আমাদের জানান। তার অভিযোগের ভিত্তিতে রাতেই আমরা আনোয়ার আলী মেম্বারকে আটক করেছি।
এ ঘটনায় মহিলা মেম্বার বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন।









