ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:২৮:১৩,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৬৬ বার পঠিতসিলেটে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ভার্তখলা এলাকার একটি কলোনিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো. মাহাবুর আলম মণ্ডল। তার সাথে ছিলেন এসআই মো. রফিকুল ইসলাম, এএসআই আলী হোসেন, এএসআই ভূলন চন্দ্র দেব, কনস্টেবল সৃষ্টি রায় ও তৃপ্তি রানী দে।
সংবাদ বিজ্ঞপ্তিকে পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন ভার্তখলা একার শফিক মিয়ার কলোনীস্থ জুবেল এর বসতঘরে অভিযান পরিচালনা করে। এসময় প্রায় ]২কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীতে আটক করে ডিবি পুলিশ। উক্ত আসামির বিরুদ্ধে এসএমপি এর দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং-১৩/৫৫, তারিখ- ২৪ এপ্রিল, ২০১৭; ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা আদালতে বিচারাধীন আছে।
আটককৃত মাদক ব্যবসায়ী- দক্ষিণ সুরমার ভার্তখলা এলাকার একটি কলোনির বাসিন্দা মৃত মাসুক মিয়ার স্ত্রী মায়ারুন বেগম (৫৭)।
এসআই মাহাবুর আলম মণ্ডল বাদী হয়ে উক্ত আসামির বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।









