অপরাধীদের সনাক্তকরণে মোরারবাজারে বসছে সিসি ক্যামেরা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:২২:৪১,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭৪ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজারের মোরারবাজার আশপাশের এলাকার অপরাধ দমন এবং অপরাধীদের সনাক্তকরণে শিগগিরই সিসি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। বালাগঞ্জ থানা পুলিশ, বাজার পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সমন্বয়ে এ উপলক্ষে গত শনিবার ২১ সেপ্টেম্বর দুপুরে এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাজারের মৎস্য সেটে দুপুরে অনুষ্ঠিত সভায় দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির সভাপতি নাজমুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জুনেদ আহমদের পরিচালনায় সভায় উপস্থিতি ছিলেন ও বক্তৃতা করেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য এসএম শাহেদ, জামাল আহমদ, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির, মোরারবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, কমিটির সদস্য হারিছ আলী, এনামুল হক, আব্দুল কালাম, কামরুল ইসলাম, হুসেন আহমদ হুশিয়ার, বাজারের প্রবীণ ব্যবসায়ী বাবরু মিয়া, আব্দুর রকিব, আব্দুর রহিম প্রমুখ।
সভায় বাজারের শান্তি, শৃঙ্খলা রক্ষা এবং অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের স্থানান্তর করে সংশ্লিষ্ট সেটে নিয়ে যাওয়া ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা অপসারণের লক্ষে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির সভাপতি নাজমুল আলমকে প্রধান করে গঠিত কমিটির অন্যরা হলেন, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, ইউপি সদস্য এসএম শাহেদ, জামাল আহমদ, সমাজকর্মী মইনুল ইসলাম সালেহ, আব্দুল হাদি, ব্যবসায়ী আব্দুর রকিব, আব্দুল কালাম প্রমুখ।









