সিলেটে মোটর সাইকেল বিক্রির নামে টাকা ছিনতাই: মামলা দায়ের

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:১৮,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৭২০ বার পঠিতসিলেট নগরীর মাছুদিঘীরপাড় রাস্তার প্রবেশ মুখ থেকে মোটর সাইকেল বিক্রির নামে ফিল্মি স্টাইলে এক ব্যক্তিকে আটকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ছিনতাই ও রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ভোক্তভোগি খাসদবির বাসিন্দা মরহুম কবির আহমদের ছেলে কাওসার আহমদ বাপ্পি বাদী হয়ে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতে একটি মামলা দায়ের করেন। (সিআর মামলা নং- ১৫৬৪/২০১৯ইং)। মামলা আসামীরা হচ্ছে ছড়ারপাড়ের মৃত আব্দুল খালিকের ছেলে শরিফ আহমদ (৩৬), চালিবন্দরের হানিফ আলীর ছেলে নাসিম আহমদ (৩৬) ও মাছুদিঘীরপাড়ের লাল দেবের ছেলে জয় দেব (৩২)। মামলায় আরো অজ্ঞাতনামা ৮/১০জনকে আসামী করা হয়।
মামলা সূত্রে জানা যায়, কাওসার আহমদ বাপ্পীর সাথে শরীফ আহমদ ও নাসিম আহমদের পূর্ব শত্র“তা ছিল। বাপ্পী একটি মোটর সাইকেল ক্রয়ের জন্য ৩নং আসামী জয়দেবকে জানান। জয় দেব ৪ সেপ্টেম্বর আনুমানিক রাত ১০টা ৫৪মিনিটের সময় বাপ্পীর মোবাইল ফোনে কল দিয়ে মোটর সাইকেল ক্রয়ের জন্য মির্জাজাঙ্গাল পয়েন্টে আসতে বলে। তার কথামত বাপ্পী ৮৫ হাজার টাকা নিয়ে মির্জাজাঙ্গাল পয়েন্টে হাজির হন। বাপ্পী সেখানে জয়দেবকে না পেয়ে জয় দেবের মোবাইল ফোনে কল দিয়ে জানতে পারেন এখানে তিনি আসতে পারেনি। পরে জয়দেব তাকে মাছুদিঘীরপাড়ে আসতে বলেন। সেখানে যাওয়ার পর জয়দেবের সন্ধান পান তিনি। পরে জয়দেব অন্য একজন অপরিচিত লোকের সাথে আলাপে লেগে যান। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ১নং আসামী শরিফ আহমদ ও ২নং আসামী নাসিম আহমদ সহ অজ্ঞাত নামা ৮/১০ জন সন্ত্রাসী একত্রিত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাপ্পির উপর হামলা চালায়। হামলায় বাপ্পী রক্তাক্ত জখন হন এবং তার সাথে থাকা মোটর সাইকেল ক্রয়ের নগদ ৮৫ হাজার টাকা সহ মোটর সাইকেল প্রয়োজনীয় কাগজপত্র ১নং আসামী শরিফ তা ছিনিয়ে নেয়। বাপ্পী প্রাণে রক্ষার্থে তাৎক্ষণিক পুলিশ হেল্প লাইন ৯৯৯ নাম্বারে কল দেওয়ার সাথে পুলিশ তাকে উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে বাপ্পীর ব্যবহৃত মোটর সাইকেল সিলেট ল-১১-৭৯১৪ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে আহত অবস্থায় বাপ্পীর বন্ধু আব্দুর রইফ ম্যাক তাকে ওসমানীতে ভর্তি করান। বর্তমানে তিনি এসব সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।









