শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন এয়্যার্ডের জন্য মনোনীত হয়েছে আব্দুল জব্বার চৌধুরী
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:০৩:৫০,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪২০ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদরাসা তিলকচানপুর ও আদিত্যপুর,বালাগঞ্জের অধ্যক্ষ মোঃ আব্দুল জব্বার চৌধুরী “শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন এ্যাওয়ার্ড ২০১৯” এর জন্য মনোনীত হয়েছেন। শিক্ষায় অবদান রাখার জন্য এ্যাওয়ার্ড প্রদান কর্তৃপক্ষ তাঁকে এই সম্মাননা দিচ্ছে। আগামী ২৫ অক্টোবর ২০১৯ ইংরেজি ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করবেন।
উল্লেখ্য ২০১৬, ২০১৮ ও ২০১৯ সালে তিনি বালাগঞ্জ উপজেলার শ্রেষ্ট মাদরাসা প্রধান নির্বাচিত হয়েছেন।









