দক্ষিণ সুরমা থেকে জুয়াড়ি আটক

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ১১:০৮:০৪,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮১ বার পঠিতদক্ষিণ সুরমা থেকে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় নাজিরবাজার ছয়ভাই রেষ্টুরেন্টের পিছনে টিনের ছাপড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, সিলেটের ওসমানীনগরের চিন্তামইন গ্রামের সুদীর চন্দ ধরের ছেলে কালাচান লালধর (৪০), হবিগঞ্জের নবীগঞ্জের সদরঘাট গ্রামের সাজেদ আলীর ছেলে মুহিত মিয়া (২৮), বিশ্বনাথের সাদুগ্রাম এলাকার মো. তোরাব আলীর ছেলে মো. শিপন আহমদ (২৭) এবং দক্ষিণ সুরমার নাজিরবাজারের কুতিপুর গ্রামের নূর মিয়ার ছেলে শিপন মিয়া (২০)।
পরে এসআই উত্তম রায় চৌধুরী বাদী হয়ে আটক জুয়াড়িদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা।









