জৈন্তায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:০৬:১২,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৫ বার পঠিতসিলেটের জৈন্তাপুর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার ভিত্রিখেল ববরবন্দ গ্রামের মৃত মুজিবুর রহমান উরফে বতাইর ছেলে আব্দুন নুর উরফে খাটল ড্রাইভার (৩৫), উপজেলার নিজপাট ময়নাহাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে নজির আহমদ (২৪) এবং উপজেলার কহাইগড় ২য় খণ্ডের ওয়াহাব আলী নাছির উদ্দিন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার পৃথক অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে চালিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বনিক তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাধারণ মানুষের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ জৈন্তাপুরে পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করি।”
গ্রেপ্তারকৃতদের রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।









