হাফিজ মর্তুজ আহমদকে মুফতি লুৎফুর রহমান কাসেমীর আর্থিক অনুদান
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১৮:০৩,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৬০ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুফতি লুৎফুর রহমান কাসেমীর পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলা সদরের তিলকচানপুর (গোফখানু) গ্রামের বাসিন্দা গুরুতর অসুস্থ ‘হাফিজ মর্তুজা’ আহমদকে আর্থিক অনুদান প্রদান করেন। গত রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সাধারন সম্পাদক হাফিজ মাওলানা অাতিকুর রহমান, উপজেলা সভাপতির মাওলানা অাব্দুল মালিক, সহ-সভাপতি মাওলানা কামরুজ্জামান খান ফয়ছল,সাধারন সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সাংবাদিক জাগির হোসেন, তার বাড়ি গিয়ে সংগঠনের পক্ষ থেকে তার হাতে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন।
উল্লেখ্য যে, হাফিজ মর্তুজা আহমদ বেশ কিছুদিন থেকে গুরুতর অসুস্থ হয়ে শয্যাসায়ী।









