গোয়াইন নদীতে নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৭:৩২:১০,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৪ বার পঠিতসিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদীতে নিখোঁজের তিনদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গোয়াইনঘাট লঞ্চঘাটের অদূরে ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত যুবক নবগঠিত ১০নং পশ্চিম আলীরগাও ইউনিয়নের পুর্নানগর উত্তর বল্লাগ্রামের প্রয়াত কুদরত উল্লাহর ছেলে মো. আব্দুল হক।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে সে নৌকাযোগে মাছ ধরার সময় গোয়াইন নদীর বল্লা ঢর এলাকা থেকে নিখোঁজ হয়।
গোয়াইনঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ যুবকের লাশ ভেসে উঠার খবর পেয়ে পুলিশ সদস্যদের পাঠিয়ে সাথে সাথে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।









