‘হেলমেট আছে তো জ্বালানি আছে’ কার্যক্রমের উদ্বোধন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৭:৫৯:৫৪,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭৪ বার পঠিতসিলেট নগরীতে আগামী ১ অক্টোবর মঙ্গলবার ট্রাফিক পুলিশের উদ্যোগে ‘হেলমেট আছে তো জ্বালানি আছে’ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর মিরাবাজারস্থ মেসার্স বিরতি ফিলিং স্টেশনে মঙ্গলবার সকাল ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম।
উদ্বোধনী এ অনুষ্টানে আরও উপস্থিত থাকবেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফয়সাল মাহমুদ, ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।









