বাবার পিস্তল দিয়ে ডিসির ছেলের আত্মহত্যা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:০৫:৩০,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৩৪ বার পঠিতঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের ছেলে সাদিক বাবার পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে আজিমপুরের সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। সাদিক ঢাকা সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জানা গেছে, সকালে সবাই যখন ঘুমিয়ে ছিলেন তখন নিজের শোবার ঘরে বাবার লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেন সাদিক। তার কক্ষ ভেতর থেকে আটকানো ছিল।
ডিএমপির ডিসি ও এডিসি পদমর্যাদার দু’জন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
লালবাগ জোনের ইন্সপেক্টর (অপারেশন) আসলামুদ্দিন বলেন, একটা লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে রমনা জোনের ডিসির ছেলে সাদিক আত্মহত্যা করেছেন।









