২৪ ঘন্টার ব্যবধানে বালাগঞ্জে পেঁয়াজের প্রায় দাম দিগুণ!
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:২৯:৩০,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৮৩ বার পঠিত
আবুল কাশেম অফিকঃ বালাগঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় দিগুণ।
ফলে নিম্ন অায়ের মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বালাগঞ্জ বাজারের কয়েকটি দোকানে সরজমিন গিয়ে দেখা গেছে, গতকাল ৬০ থেকে ৬৫ টাকা করে বিক্রি হয়েছে। আজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ক্রেতা জানান গতকাল যে দোকান থেকে পেঁয়াজ ৬০/৬৫ দিয়ে কিনেছিলাম একি দোকানে আজ আবার পেঁয়াজের দাম জিজ্ঞাসা করলে দোকানী বলেন ১১০/১২০ টাকা।
উল্লেখ যে ভারত সরকার
পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার অজুহাতে এক শ্রেণীর ব্যাবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট তৈরী করে পেঁয়াজের
দাম বাড়িয়ে দিয়েছেন।
হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম বেড়ে যাওয়ায় , নিম্ন আয় সহ সাধারন মানুষের মধো ক্ষোভ বিরাজ করছে।
এব্যাপারে বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়ার সাথে আলাপ হলে তিনি বলেন আগামীকাল উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করবো।
উপজেলা নির্বাহী অফিসারকে ফোন দিলে ফোন রিসিভ করেননি।









