মেয়র আরিফুল হক এর উপর হত্যা হুমকির তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর কৃষক দল
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৫২:৫৫,অপরাহ্ন ০১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫৫৯ বার পঠিত
ঢাকার সাভার থেকে মোবাইলে সিলেটের সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর উপর হত্যা হুমকির প্রতিবাদে এবং আইন-শৃঙ্খলা বাহিনির কর্মকাণ্ডের ধীর গতি এবং আসামি গ্রেফতারে যথাযথ পদক্ষেপ নিতে গাফিলতি ও বিলম্বের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সিলেট মহানগর কৃষকদল নেতৃবিন্দ ।
সিলেট মহানগর কৃষকদলের সদস্য সচিব মারুফ আহমেদ টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এই প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।
উক্ত বিবৃতিতে সিলেট মহানগর কৃষকদলের আহবায়ক আব্দুল মান্নান পুতুল, সদস্য সচিব মারুফ আহমেদ টিপু এবং যুগ্ন-আহবায়ক বৃন্দ সালেহ আহমেদ গেদা, হুসেন আহমেদ রুহুল, মোহাম্মদ আলি সোহাইল, ফজলে এলাহি পাপ্পু, আঃ মান্নান, সামসুল আলম, আবুল বশর, তাজ উদ্দিন টিটু, আলতাফ হুসেন টিটু, মোঃ আলি লাহিন, মশিউর রহমান পাবেল, এবং খোকন আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেন যে, অনতিবিলম্ব দোষী ব্যাক্তিদের আইনের আওতায় এনে দৃষ্ট্রান্তমূলক শাস্তি প্রদানের দাবি করেন এবং একই সাথে মেয়র আরিফুল হকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান









