গোলাপগঞ্জে পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ফরিদ উদ্দিন

গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৮:৩৬:২২,অপরাহ্ন ০২ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৯৯ বার পঠিতগোলাপগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন। মঙ্গলবার (১ অক্টোবর রাত ৯টায় ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মন্দির বহিঃঅঙ্গনে সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন। এর পূর্বে তিনি হেতিমগঞ্জ দেব বাড়ি পূজা মন্ডপ, ঘোঁষগাও বনশ্রী সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি সার্বজনীন দূর্গা উৎসব আয়োজনে সার্বিক বিষায়াদি সম্পর্কে খোঁজ খবর নেন এবং দূর্গাপূজাকে নির্বিগ্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ রাখতে পুলিশকে নির্দেশ দেন। ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মন্দির প্রাঙ্গনে এসময় উপস্থিত ছিলেন এএসপি(সদর দপ্তর) লুৎফুর রহমান, এএসপি (সার্কেল) রাশেদুল হক চৌধুরী, এএসপি (সার্কেল) মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান, ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মন্দির’র সেবায়েত অধ্যাপক রাধা বিনোধ মিশ্র, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, সাংবাদিক সুলতান আবু নাসের, আওয়ামীলীগ নেতা নকুল রাম মালাকার, বাবুল দেব, স্বপন দেব, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, নয়ন মালাকার অপু, নাছিম জামান, কমল কান্তি শর্মা প্রমুখ।









