টাইম সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহেদ আহমদের জন্মদিন আজ

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৯:২৩:৫৯,অপরাহ্ন ০২ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৬০৭ বার পঠিতআজ ২ অক্টোবর। বিশেষ কোনো দিন নয়। তবে একজনের জন্য দিনটি বিশেষ। তিনি আমাদের টাইম সিলেটের সম্পাদক ও প্রকাশক শাহেদ আহমদের, একজন সিলেটের মানুষের খবরাখবর দেওয়ার অনলাইন পত্রিকার অন্যতম স্বপ্নদ্রষ্টা। তিনি সিলেটকে নিয়ে স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অদম্য চেষ্টা করে এখন টাইম সিলেট একটি জনপ্রিয় অনলাইন পত্রিকা। প্রচণ্ড অনলাইন নিয়ে আশাবাদী এক মানুষ। তার কাছে হতাশা শব্দটি একদম শূন্য কোটায়। পেশা তাঁর ব্যবসার, হলেও নেশা তার সাংবাদিকতার।
জন্মদিনের সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আজ আমার জন্মদিন, এ নিয়ে হৈ-হুল্লোর করার কিছু নেই । কেননা আমি এখনো এমন কোন মহত্ কর্ম করিনি যে সাধারণেরা তা নিয়ে মাতামাতি করবে ! প্রতিটা সেকেন্ডে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে । মোট হিসেবে একবছর কাছে চলে এলো মৃত্যু ।
নিত্য নৈমেত্তিক জীবন যাবনের মত আজকে আমার জন্মদিন বলে খুব একটা আলাদা দিন কাটে নি ! একদম সাধারন দিনগুলোর মতই গেছে । তারপরেও একাকী খুশিই থাকি সারাদিন ।
জন্মানোর তারিখ টা মনে হয় সবার কাছেই অনেক প্রিয় হয় এবং দিনটাকে একান্তই নিজের মনে হয় ! শুভ জন্মদিন!! সৃষ্টিকর্তার দরবারে আমারও প্রার্থনা যেন আজ শুরু হওয়া নতুন বছরটি ভালো যায়।
আমার জন্মদিনে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের জন্য রইলো অফুরন্ত ভালোবাসা।









