সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৮:০২:১৫,অপরাহ্ন ০৩ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫২৫ বার পঠিতসিরেটের দক্ষিণ সুরমা থেকে ৮ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রীসহ নগদ ৪৯৭০টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় এএসপি মো. আনোয়ার হোসেন নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।
বুধবার (২ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্থ গরু হাটে দুদু মিয়ার জেনারেটর রুমের ভিতর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- দক্ষিণ সুরমা এলাকার খালপার গ্রামের মৃত মোবারক এর ছেলে সুজন (২২), পশ্চিম বালকি সনাতন পাড়ার ছবি মালাকারের ছেলে গৌরাঙ্গ মালাকার (৩০), বড়াউট গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে মো. আব্দুল করিম (২৬), পশ্চিম বালকি গ্রামের আব্দুল মোন্নাফ এর ছেলে শহিদ আহমেদ (৩৫), হবিগঞ্জ সদর থানা এলাকার লাখাই গ্রামের মো. শাহেদ মিয়ার ছেলে সাগর আহমেদ (১৮) বর্তমানে সে দক্ষিণ সুরমা থানার কদমতলি পয়েন্ট বাস টার্মিনাল এলাকার আলফাতাহ বডিং এর বাড়াটিয়া, পশ্চিম বালকি গ্রামের মো. এরশাদ আলীর ছেলে মোঃ বিল্লাল আহমেদ (২৫), বাগের হাট জেলার মংলা বন্দর থানা এলাকার মাখডন গ্রামের সৈয়দ আহমেদ এর ছেলে মো. ফারুক আহমেদ (৪৫) বর্তমানে সে পশ্চিম বালকি গ্রামের আকবর মিয়ার বাসার ভাড়াটিয়া, নাজির গাও এলাকার মৃত রইছ মিয়ার ছেলে মশরফ আলী (৪০)।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।









