দুর্গাপূজা উপলক্ষে বালাগঞ্জ ইউনিয়নের পক্ষ থেকে চাল ও ডাল বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:০৪:৫৯,অপরাহ্ন ০৫ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৮৪ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ১২ টি পূজামন্ডপে সদর ইউনিয়নের পক্ষ থেকে চাল,ডাল বিতরণ করা হয়েছে।
গত শনিবার (৫ অক্টোবর) দুপুরে বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় শেষে প্রতিটি পূজা মন্ডপের নেতৃবৃন্দের নিকট ১বস্তা চাল ও ১বস্তা ডাল হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বণিক, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, সেক্রেটারি নয়ন তালুকদার, ইউপি সচিব রঙ্গেস কুমার,পুলক দাস দুরন্ত, ওয়ার্ডের সদস্যবৃন্দ ও
বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সেক্রেটারি
বৃন্দ।









