চেম্বার পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরীকে সি এন্ড এফ এজেন্ট গ্রুপের সংবর্ধনা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৪২:৩৪,অপরাহ্ন ০৫ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৯৬ বার পঠিত
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির নব নির্বাচিত পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরীকে সিলেট জেলা কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় সভা গতকাল শনিবার দুপুরে জিন্দা বাজারস্থ ওভারসিজ সেন্টারে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রæপের সভাপতি আলহাজ্ব শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বশিরুল হকের সঞ্চালনায় সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-সংবর্ধিত অতিথি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির নব নির্বাচিত পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী,গ্রুপের সহ সাধারণ সম্পাদক অজি মোঃ কাওসার, অর্থ সম্পাদক মোঃ ইমদাদ হোসেন, কার্যকরী কমিটির সদস্য- লোকমান আহমদ-বজলুর রহমান বাবুল।









