শ্রমিক মজলিসের মাসিক নির্বাহী সভা অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৩২:০৫,অপরাহ্ন ০৬ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৩৬ বার পঠিত
শ্রমিক মজলিস সিলেট মহানগরীর শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম বদ্ধপরিকর
——————-শ্রমিক মজলিস
শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম বদ্ধপরিকর। আর একজন শ্রমিকের সবচেয়ে বড় অধিকার বা দাবী হ’ল, তার শ্রমের যথোপযুক্ত পারিশ্রমিক লাভ করা।
ইসলামে মালিক-শ্রমিক সম্পর্ক হবে পিতা-সন্তানের ন্যায়। নিজের পরম আত্মীয়ের মতোই শ্রমিকের সাথে আন্তরিকতাপূর্ণ আচরণ করাতে হবে।
রবিবার (৬ অক্টোবর) সন্ধায়
শ্রমিক মজলিস আয়োজিত স্থানীয় অস্থায়ী কার্যালয়ে সিলেট মহানগরীর নির্বাহী সভায় উপরোক্ত কথাগুলো বলেন বক্তারা।
শ্রমিক মজলিস সিলেট মহানগরী সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, খেলাফত মজলিস সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি কাজী সামছুল হক, মাওলানা আবুু ছাঈদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল করীম, জসিম উদ্দীন, খালেদ আহমদ ও মুজিবুর রহমান প্রমুখ।









