logo

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. মিডিয়া

নিজাম উদ্দিন সালেহ: মহতপ্রাণ এক কলম সৈনিক


টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১:২৭:৩২,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৭২২ বার পঠিত

 

নিজাম উদ্দিন সালেহ: মহতপ্রাণ এক কলম সৈনিক

কবীর আহমদ সোহেল
“ মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন, ‘এই নাও! এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম। আমাকে দিয়েছিলো তোমার দাদা। ঘড়িটা দুইশত বছর আগের। তবে, ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে’।
ছেলেটা বললো, ‘কি কাজ?’
– ‘এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশের ঘড়ির দোকানে যাবে। তাদের বলবে যে এই ঘড়ি তুমি বিক্রি করতে চাও’।
ছেলেটা তা-ই করলো। ঘড়িটা রাস্তার পাশের একটা ঘড়ির দোকানে বিক্রি করতে নিয়ে গেলো। সে ফিরে এলে তার বাবা বললো, ‘ঘড়ির দোকানদার কতো টাকা দিতে চাইলো ঘড়িটার বিনিময়ে?’
ছেলেটা বললো, ‘একশো টাকা মাত্র। ঘড়িটা নাকি অনেক পুরাতন, তাই’।
বাবা বললেন, ‘এবার পাশের কফি শপে যাও। তাদেরকে বলো যে তুমি এই ঘড়ি বিক্রি করতে চাও’।
ছেলেটা তা-ই করলো। ঘড়িটা নিয়ে পাশের এক কফি শপে গেলো৷ ফিরে এলে তার বাবা জানতে চাইলো, ‘কি বললো ওরা?’
– ‘ওরা তো এটা নিতেই চাইলো না। বললো, এতো পুরোনো, নোংরা ঘড়ি দিয়ে আমাদের কি হবে?’
বাবা হাসলেন। বললেন, ‘এবার তুমি এই ঘড়ি নিয়ে জাদুঘরে যাও। তাদের বলো যে এই ঘড়িটা আজ থেকে দুই’শতো বছর আগের’।
ছেলেটা এবারও তা-ই করলো। সে ঘড়িটা নিয়ে জাদুঘরে গেলো। ফিরে এলে তার বাবা বললো, ‘কি বললো ওরা?’
– ‘ওরা তো ঘড়িটা দেখে চমকে উঠেছে প্রায়! তারা এই ঘড়ির দাম বাবদ এক লক্ষ টাকা দিতে চাইলো আমাকে’।
ছেলের কথা শুনে বাবা হাসলেন। বললেন, ‘আমার সন্তান! আমি তোমাকে এটাই শিখাতে চাচ্ছিলাম যে, যারা তোমার মূল্য বুঝবে তারা ঠিকই তোমাকে জীবনে মূল্যায়ন করবে। আর যারা তোমার মূল্য বুঝবেনা, তারা কোনোদিনও তোমাকে মূল্যায়ন করবেনা। তাই, যারা তোমাকে মূল্যায়ন করবেনা তাদের দেখে হতাশ হয়ে পড়ো না। তারা তোমার মূল্য বুঝতে অক্ষম। তুমি তাদের কাছেই যাবে তারা তোমার সত্যিকার মূল্য বুঝবে…’।”
এটা একটা গল্প। লিখব এক গুণী সাংবাদিকের কথা। সেখানে কেন এই গল্পের অবতারণা? প্রশ্ন আসতেই পারে। সিলেট প্রেসক্লাবের স্বপ্নবাজ সাধারণ সম্পাদক  ইকবাল মাহমুদ। একটা লিখা দিতে বল্লেন। বিষয় কি? নিজাম উদ্দিন সালেহ। গুণী এই সাংবাদিককে যেমন দেখেছি বা তার যাপিত জীবন নিয়ে একটা প্রবন্ধ। সময় কম। মানে খুবই কম। সন্ধ্যায় কথা। রাতেই লিখতে হবে। পরের দিনই দিতে হবে। সিলেটের সাংবাদিকতা অঙ্গনের বিশাল এক ‘বটবৃক্ষ’ নিজাম উদ্দিন সালেহ। এক রাতেই তার সম্পর্কে লিখা কষ্টসাধ্য। নানা অজুহাত দেখালাম। অনুজপ্রতিম এই সাধারণ সম্পাদক পাল্টা যুক্তি দিয়ে আমাকে পরাস্ত করলেন। মানে প্রতিশ্রতি দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছি লিখছি। ইকবাল মাহমুদ এভাবে চাপ দিয়েই আমার কাছ থেকে আদায় করে নেন। আদায় করে নিতে পারা একটি মৌলিক মানবীয় গুণ। নিসন্দেহে ইকবাল মাহমুদ এ গুণে গুণান্বিত।
নিজাম উদ্দিন সালেহ। ষাটোর্ধ বয়সি এক প্রতিভাধর ব্যক্তিত্ব। চার দশকের অধিক সময় ধরে বিচরণ করছেন সাংবাদিকতার অঙ্গনে। লেখালেখির প্রাঙ্গনে। গুণী এই ব্যক্তিত্বকে নিয়ে যখন লিখবো। তখন ভাবনার আকাশে নানান তারা- নক্ষত্রের উপস্থিতি রাতের ঘুম কেড়ে নেয়। ঘুমও হলো না, লেখাও হলোনা। যে রাত সময়ের সীমাবদ্ধতা ছিল, তা এভাবেই পার। দিনভর ব্যক্তিগত জীবন প্রবাহের চাপেই থাকলাম। একটু তাড়াতাড়ি করে বাসায় ফিরলাম। ভাবলাম বিকেলের মধ্যে লিখে সন্ধ্যায়ই দিয়ে দেব। রাজ্যের সব নিদ্রা ভর করেছে আজ আমাকে। শিরে মোর ভাবনা, আখিতে সব নিদ। এই অবস্থায় যা হবার তাই হলো। বিভোর ঘুম। আছরের আখেরী সময়ে ভাংলো অবেলার ঘুম। দ্রত আছরের নামায আদায় করে নিলাম। কিছুটা টেনশনে পড়ে গেলাম। কি করবো। আদৌ লিখতে পারবো কি না। এই সময়ের মধ্যে। ফেসবুকে লগ ইন করলাম। চোখ বুলাতেই উপরোল্লেখিত গল্পটি নজরে পড়লো।
অসাধারণ শিক্ষণীয় গল্পটি। যথাযথ স্থানে না পৌছলে যথাযথ মুল্যায়ন হয় না বা পাওয়া যায়না। অন্যভাবে উচ্চতর গুণাবলী সম্পন্ন ব্যক্তি, গোস্টী বা দল নেতৃত্বে না থাকলে কোন সংস্থা , সংগঠন বা প্রতিষ্ঠান গুণীজনের যথাযথ কদর করেনা। করতে পারে না। করতে চায় না। গল্পটির আধুনিক ভাবার্থ তাই।
এবার আসা যাক প্রাসংগিক বিষয়ে। সিলেট প্রেসক্লাব দৈনিক জালালাবাদ এর সহকারী সম্পাদক নিজাম উদ্দিন সালেহকে সাংবাদিক সম্মাননা দিচ্ছে। সিলেট প্রেসক্লাব- লুৎফুর লায়লা ফাউন্ডেশন সাংবাদিক সম্মাননা ২০১৯ এর জন্য সাংবাদিক নিজাম উদ্দিন সালেহকে মনোনীত করেছে। ৭ অক্টোবর ২০১৯ আড়ম্বরপূর্ণ অনুষ্টানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হবে। এ সংবাদটি আনন্দের, পাশাপাশি কিছুটা ক্ষোভ ও বিষাদেরও। একটা সম্মাননা পেতে যদি নিজাম উদ্দিন সালেহকে ৪০ বছর পোহাতে হয়, তাহলে মানুষের উৎসাহ উদ্দীপনার বয়স কি আর থাকে। অথচ আমাদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্টান আছে, আছে প্রতিশ্রæতিশীল নেতৃত্বও। আসলে গুণীজনের সম্মান করার প্রধান অন্তরায় পরশ্রীকাতর মানসিকতা। এ মানসিকতা থেকে বেরিয়ে আসলে আমাদের সমাজে গুণীজনের কদর বেড়ে যেত। আশার কথা সিলেট প্রেসক্লাব এর চলমান নেতৃত্ব উচ্চ মানবীয় গুণাবলীতে সমৃদ্ধ। যার ফলশ্রæতিতে সিলেট প্রেসক্লাবের ইতিহাসে সাংবাদিকদেও কল্যাণ ও মূল্যায়নে রেকর্ড পরিমাণ কাজ করেছে বর্তমান কমিটি। আমি কৃতজ্ঞচিত্তে এসব কর্মযজ্ঞের জন্য অভিনন্দন জানাই সংশ্লিষ্টদের।
নিজাম উদ্দিন সালেহ বহুমূখী প্রতিভার অধিকারী এক অনন্য ব্যক্তিত্ব। বিশ্বসের সপক্ষের শক্তিমান এক কলম সৈনিক। সুদীর্ঘ সময় এই হৃর্দ্মিক মানুষটির সাথে কাজ করবার সৌভাগ্য হয়েছে আমার। দৈনিক জালালাবাদে দীর্ঘদিন একসাথে কাজ করেছি আমরা।
বিনয়ী-অমায়িক, সদালাপি-সজ্জন, বন্ধুবৎসল, অতিথিপরায়ন এ শব্দগুলো নিজাম উদ্দিন সালেহ’র ব্যক্তিচরিত্রের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। নিজাম উদ্দিন সালেহ ’র নামের পাশে শব্দগুলোর সংযোজন হলেই যেন শব্দের যথার্থতা ফুটে উঠে।
বিনয়ী –অমায়িক স্বভাব: নিজাম উদ্দিন সালেহ ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী ও অমায়িক। দীর্ঘ কর্মজীবনে খুব কাছে থেকে দেখেছি তার এই স্বভাব। সবচেয়ে বড় কথা তিনি সব সময় এ বৈশিষ্ট্য ধরে রাখতে পারতেন। পরিচিত অপরিচিত সহকর্মী স্বজন- পরিজন সবার সাথেই ছিল তার এই মহত আচরণ।
সদালাপি-সজ্জন : কথার শুরুতেই এক ফালি হাসি নিজাম উদ্দিন সালেহ চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। যার সাথেই কথা বলেন তিনি পরিচিত বা অপরিচিত একটা হাসিমাখা কথা দিয়েই শুরু করেন আলাপচারিতা।অত্যন্ত সজ্জন এ বুদ্ধিজীবি কথা বলেন বেশ গুছিয়ে । গাল –- গল্প , আড্ডা কিংবা জ্ঞান গর্ব আলোচনা সবখানেই তার বাচনিক উপস্থাপনা, ভাষাশৈলী অত্যন্ত চমৎকার ও অর্থবহ। অহেতুক অবান্তর কথাবার্তা এড়িয়ে চলেন নিজাম উদ্দিন সালেহ। সঙ্গত কারণেই সব সহজেই তিনি আপন করে নেন মানুষকে। হয়ে উঠেন মানুষের আপনজন। দীর্ঘ কর্মজীবনে জুনিয়র কোন সহকর্মীকেও তিনি ‘তুমি’ বলে সম্বোধন করতে শুনিনি। ‘আপনী’ এবং নামের শেষে ‘সাব’ যুক্ত করেই তিনি সম্বোধন করেন। বড়দের প্রতি যথাযথ সম্মান প্রদর্শণ করেই কথা বলেন। এমনকি বয়সে ছোট পদে বড়দের তিনি যথারীতি সমীহ করেন। জালালাবাদ সম্পাদক মুকতাবিস ঊন নূর তার বয়সে ছোট হলেও তিনি যথারীতি সম্পাদক হিসেবেই সমীহ ও সম্মান করেন তা অফিসে হোক আর বাইরে হোক।
বন্ধুবৎসল : নিজাম উদ্দিন সালেহ অত্যন্ত বন্ধুবৎসল। একজন সিনিয়র সাংবাদিক হয়েও তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেন জুনিয়র সহকর্মীদের সাথে। তিনি ভাব নিয়ে চলেন না। সাদামাটা জীবনেই তিনি সিনিয়র জুনিয়র, ধনী-গরীব,সমাজের উচু-নীচু সবাইকে বন্ধুরুপে ভাবেন।
অতিথিপরায়ন : নিজাম উদ্দিন সালেহ’র অতিথিপরায়নতা বেশ উঁচু মাপের। তার বাসায় যে বা যাঁরা গিয়েছেন তারা তা উপলব্ধি করার কথা। নির্মল আন্তরিকতায় তিনি একজন অতিথির সেবা করেন। শুধু বাসা বাড়ীতে নয়। তার কর্মক্ষেত্রে এই অতিথিপরায়নাত স্ফুরণ ঘটান নিজাম উদ্দিন সালেহ। তিনি দৈনিক জালালাবাদে প্রবেশ করেই বিরানীর অর্ডার দেন। প্রায় ৩৬৫দিন সন্ধায় তিনি বিরানী খান। এসময় যে বা যারা উপস্থিত থাকেন কাউকে বাদ দিতে চান না এই বিরানী ভোজন থেকে।
ফ্যাশন সচেতন ও সৌখিনতা: ষাটোর্ধ বয়সী নিজাম উদ্দিন সালেহ’র ফ্যাশন সচেতনতা ও সৌখিনতা ঈর্ষনীয় বলা যায়। স্যুট-টাই বলি আর পাঞ্জাবী-পায়জামা সব পোশাকেই তার আভিজাত্য ফ্যাশন আর সৌখিনতার ছাপ। কেবল পোশাকেই নয় হাতের ব্যাগ, ঘড়ি এবং জুতো পরিধানের ক্ষেত্রেও ফ্যাশন সচেতন নিজাম উদ্দিন সালেহ।
বিশ্বসের সপক্ষেই যার কলম: আশির দশক থেকেই সাংবাদিকতায় সক্রিয় নিজাম উদ্দিন সালেহ। পরিবার, সমাজ, দেশ এমনকি বিশ^ মানচিত্রের নান পট পরিবর্তনের সাক্ষী এই প্রতিভাধর পুরুষ। শুরু থেকেই তিনি এক দর্শনে বিশ্বের কলম সোচ্চার রেখেছেন। সব সময় বিশ্বসাসের সপক্ষেই তার লেখনি আগুয়ান।
ইংরেজী জ্ঞান: আমাদের সাংবাদিকদের মধ্যে সবচেয়ে দুর্বল যে বিষয় সেটি হচ্ছে ইংরেজী ভাষা জ্ঞান বা দক্ষতা। এক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে। এ অবস্থায় যে ক’জন সাংবাদিক ইংরেজী ভাষার দখল জ্ঞান রাখেন নিজাম উদ্দিন সালেহ তাদের শীর্ষে অবস্থান করছেন। তার এই ভাষাদক্ষতা কেবল ব্যক্তির ক্ষেত্রে নয় অনেক প্রতিষ্টানের উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করে।
চলমান বিশ্ব : সাম্প্রতিক ঘটনা বিশেষ কওে চলমান বিশ্বের কোথায় কি ঘটছে বা ঘটেছে তা চুলচেরা বিশ্লেষণ ও নখদর্পে রাখতে সচেষ্ট থাকেন জনাব সালেহ। প্রতিনিয়িত ইংরেজী দৈনিক, বিভন্ন সাময়িকি ও জার্নালে তার মনোযোগ থাকে নিবিড়ভাবে। আর এ কারণেই আমরা কোথাও কোন ঘটনা বা সান তারিখ ভুলে গেলে সরনাপন্ন হই নিজাম উদ্দিন সালেহ’র।
ইসলামী মূল্যবোধ: নিজাম উদ্দিন সালেহ ইসলামী মূল্যবোধের প্রতি অবিচল আস্থাশীল ব্যক্তিত্ব। তার সাংবাদিকতায়, কাব্যে কিংবা সাহিত্যজগতে সেই মূলবোধের নির্মল ছোঁয়া পায় পাঠক-সুহৃদ।
নীতিতে অবিচল: চলমান প্রতিযোগিতাময় সময়ে কিংবা তারও আগে সুযোগের সন্ধানে যখন এই পেশার অনেকেই ডিগবাজি খেলেছেন। স্বার্থের সন্ধানে পাল্টে গেছেন, পাল্টে দিয়েছেন নীতি- আদর্শ। ঠিক এই সময়ে আদর্শের এক মূর্ত প্রতীক নিজাম উদ্দিন সালেহ। জীবনের নানা যোগ বিয়োগে, দুর্যোগে-দুর্বিপাকে, টানপোড়নে বদলে যাননি তিনি। লুকোচুরি খেলেননি। কৌশলের নামে দ্বিচারিতায় নামেননি। থেকেছেন নীতিতে অবিচল।
শিক্ষক সালেহ: সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন ইংরেজী মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেছেন এবং করছেন নিজাম উদ্দিন সালেহ। সাংবাদিকতার ন্যায় শিক্ষকতায়ও রয়েছে তার জশ খ্যাতি।
কাব্যে ঝড় : ৭০ দশকের শক্তিমান কবি নিজাম উদ্দিন সালেহ। তখনকার লেখা তার কবিতাগুলো ছিল সময়ের সাহসী উচ্চারণ। তার ‘সবুজের আগ্নেয়প্রপাত’ গ্রন্থটি কাব্যজগতে রীতিমত ঝড় তুলেছিল। মূলত কাব্যচর্চাই তৈরী করেছে আজকের নিজাম উদ্দিন সালেহ।
সাংবাদিকতায় নতুন চিন্তা চেতনা : নতুন চিন্তা চেতনা নিয়ে ভাবনা আর গবেষণা নিজাম উদ্দিন সালেহ’র অন্যতম স্বভাব। সাংবাদিকতা তার নতুন ব্যতিক্রম ভাবনা ‘ব্যক্তিগত সাংবাদিকতা”। এ নিয়ে বেশ আলোড়ন তুলেছেন বোদ্ধা মহলে। ‘ব্যক্তিগত সাংবাদিকতা’ নামে তার একটি গ্রন্থও প্রকাশ হয়েছে। গ্রন্থে তিনি তুলে ধরেছেন ব্যক্তিগত সাংবাদিকতা প্রসংগে তার চিন্তা চেতনা আর সময়ের বাস্তবতার কথা। বিষয়টি নিনি ভিন্নমত থাকলেও সময়ের বাস্তবতায় আজ দেখা যায় পেশাদার সাংবাদিকতার চেয়ে বিভিন্ন সোস্যাল মাধ্যমে পারসোনাল জার্নালিজম চর্চা ভালই হচ্ছে।
সভাপতি পদে প্রার্থীতা: সিলেট প্রেসক্লাবের সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন নিজাম উদ্দিন সালেহ। সম্ভবত ২০১০ সালে। তার প্রার্থীতার মুল সমন্বয়ক ছিলাম আমি। সাথে ছিলেন ইকবাল মাহমুদও। রীতিমত একটা চ্যালেঞ্জ ছিল। সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতিতে তার প্রার্থীতা আমাদেরকে উজ্জীবিত করে তুলেছিল বটে। নানা প্রতিবন্ধকতাও ছিল। সবচেয়ে বড় জটিলতা ছিল আমি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার ঘটনা। প্রতিদ্বন্দি প্যানেল থেকে আমাকে প্রার্থী কওে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত করার দায়িত্ব পালন করেন আমাদেরই এক অগ্রজ। কৌশলটা ছিল আমি ইকবাল যেন নিজাম উদ্দিন সালেহ’র পেছন থেকে সরে যাই। কিন্তু আমরা তা করিনি। নিজাম উদ্দিন সালেহ বিজয়ী হতে পারেন নি। তবে প্রতিপক্ষ শিবিওে একটা কাঁপন ধরিয়েছিলেন। সবচেয়ে পীড়াদায়ক বিষয় এই নির্বাচনের পর দীর্ঘদিন নিজাম উদ্দিন সালেহ মনে করতেন আমরা (আমি ও ইকবাল) তাকে ডুবিয়েছি। জানিনা তার এই ভুল ভেঙ্গেছে কি না।
একটি ঘটনা : সিলেট প্রেসক্লাবের নির্বাচন মানে আনন্দ, মিথ, রাজনীতি, কৌশল আরো কতকিছু। যখন ১০/১১ জন সদস্য তখনো ভোটারদেও ‘ছিফারা’য় হাত রেখে শপথ করাতেন কোন প্রার্থী। একবার এক নির্বাচনে এক প্রার্থী নিয়ে নিজাম উদ্দিন সালেহ’র বাসায়। রাত তখন ১১টা হবে। বাসার গেইটে গিয়ে ঐ প্রার্থী মোবাইল ফোনে কল দিলেন। নিজাম উদ্দিন সালেহ রিসিভ করে জানালেন তিনি অসুস্থ । দেখা করতে পারবেন না। ঐ প্রার্থী বারবার অনুরোধ করছেন, নিজাম উদ্দিন সালেহ প্রত্যাখ্যান করছেন। এক পর্যায়ে আমি কল দিলাম। নিজাম উদ্দিন সালেহ আমাকে রাগত; স্বরে বললেন,‘ সোহেল সাব আপনি আসতে পারেন, আমি সুস্থই আছি, কিন্তু ঐ লোকটাকে আনবেন না।’ বিষয় আঁচ করতে পেরে ‘ঐ প্রার্থীকে’ নিয়ে ফিরে আসলাম। পরে জেনেছি কেন তিনি এমনটি করেছিলেন। তা যেীক্তিকও ছিল। ঘটনাটি বল্লাম একারণে নিজাম উদ্দিন সালেহ যা বুঝেন তা করেন। তা থেকে সরিয়ে আনা বেশ কঠিন। তিনি অনেক সময় ‘জেদি’ ও ‘একরোখা’ হয়েও উঠেন।
শ্রদ্ধা ও ভালোবাসায় সবার কাছে সমাদৃত নিজাম উদ্দিন সালেহকে নিয়ে লিখলে লেখার পরিসর ব্যাপক থেকে ব্যাপকতর হবে। কিন্তু এক্ষেত্রে রয়েছে সীমাবদ্ধতা। কাজেই পরিসর এখানেই ইতি টানতে হবে। নিজাম উদ্দিন সালেহ আপাদমস্তক একজন মহত মানুষ বল্লে অতুক্তি হবেনা। সাংবাদিকতা পেশায় তার চার দশক। সুখে-দু:খে, আনন্দে- অভিমানে, নানান টানপোড়নে চলে গেছে জীবনের সোনালী সময়। নিজামউদ্দিন সালেহ’র প্রতিটি আগামীক্ষণ হোক আরো সুন্দর, প্রাণবন্ত। স্বপ্নীল, সুস্বাস্থ্য, সুখময় ও সুদীর্ঘ জীবনের কামনা প্রত্যাশা করি আজকের এই মহতি সময়ে। কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই সিলেট প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সবাইকে। জীবনের অপরাহ্নে একজন জীবন সংগ্রামী কলম সৈনিককে মুল্যায়ন করার জন্য।
কবীর আহমদ সোহেল
সম্পাদক, দৈনিক প্রভাতবেলা।
৬ অক্টোবর, ২০১৯।
রাত সাড়ে ৩টা।

কপি ফেসবুক

মিডিয়া এর আরও খবর
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ

আমিও মাঠে ছিলাম

আমিও মাঠে ছিলাম

প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>

প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব

সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ

সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ

সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ

সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ

সিলেট জেলা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটিকে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন:

সিলেট জেলা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটিকে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন:

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top