সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:০৫:৩৫,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৪০ বার পঠিতসিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে পাথর বোঝাই ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জাহান কামালী (২১) জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সিরাজ কামালীর ছেলে।
সোমবার (৭ অক্টোবর) দুপুর পৌনে তিনটার দিকে মহাসড়কের গয়নাঘাট নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
তাজপুর ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ রাজা মিয়া বলেন, সোমবার পৌনে তিনটার দিকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক তাজপুরগামী মোটরসাইকেল আরোহী জাহান মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ফায়ার ব্রিগেড সদস্য ওসমানীনগর থানা ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাহানের মরদেহ উদ্ধার করে শেরপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।









