সিলেটে সরকারী কর্মকর্তার বাসায় চুরি

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:২২:৪৭,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৯৬ বার পঠিতপূজোর ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস। এই সুযোগে সোমবার রাতে তার বাসায় হানা দেয় চোর। বাসার তালা নিয়ে যায় নগদ টাকা ও স্বর্ণালংকার।
চুরির খবর পেয়ে মঙ্গলবার বাসায় ফিরেন প্রদীপ। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরে নগরীর গোপালটিলা এলাকার ওই বাসা পরিদর্শন করে।
প্রদীপ চন্দ্র দাস বলেন, পূজোর ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। মঙ্গলবার সকালে একজনকে বাসা খোঁজ নিতে পাঠিয়েছিলাম। সে এসে তালা ভাঙ্গা দেখতে পায়। এরপর আমি ফিরে এসে দেখতে পাই- বাসার সব আসবাবপত্র এলোমেলো। আলমারি ভেঙ্গে বিয়ের স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।
এ ব্যাপারে শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাইয়ুম বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করার চেষ্টা চলছে।









