ফেসবুক ও বালাগঞ্জ থানার সহযোগিতায় পরিবারের সন্ধান পায় হারিয়ে যাওয়া ছেলেটি
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:০৪:২৩,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৪৮ বার পঠিত
জাগির হোসেন বালাগঞ্জ থেকেঃ গত কাল বাক প্রতিবন্ধী একটা ছেলেকে বালাগঞ্জ পাওয়া যায়, পরবর্তীতে স্থানীরা বালাগঞ্জ থানায় রেখে অাসেন। তার পরিবারের কোন তথ্যদিতে অক্ষম কারণ সে কথা বলতে পারে না। তার পারিবারিক পরিচয় জানার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ও থানায় থানায় খবর ছড়িয়ে পরে।
অবশেষে তাকে তার পরিবারের কাছে দিতে সক্ষম হয়েছে বালাগঞ্জ থানার পুলিশ। এস আই অপু দাসগুপ্ত জানান, তার বাড়ী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে আরমান মিয়া (৮)। অাজ ১০ অক্টোবর ২ ঘঠিকার সময় বাক-প্রতিবন্ধীকে তার মা মধুমালার হাতে তুলে দিতে সফল হয় বালাগঞ্জ থানা।









