বালাগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্টিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৩৮:১৫,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪০৩ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃবালাগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বালাগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে পৃথক ভাবে এ সভা গুলো অনুুুষ্ঠিত হয়।
যথাক্রমে সমন্বয় সভায় বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর ও আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব।
সভা দুটিতে উপজেলার ৬ টি ইউনিয়নের বাজার গুলোতে চুরি-ডাকাতি রোধে সি সি ক্যামেরা স্থাপনের প্রস্তাব করেন ইউনিয়ন পরিষদ গুলোর চেয়ারম্যান গন। এছাড়াও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন, যুবসমাজের বেকারত্ব দূরীকরণ সহ উপজেলার বিভিন্ন খাল, বিল ও নদী গুলো থেকে অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধে ব্যাপক আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউ/পি চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন,পূর্বপৈলনপুর ইউ/পি চেয়ারম্যান আব্দুল মতিন, দেওয়ান বাজার ইউ/পি চেয়ারম্যান নাজমুল আলম, পশ্চিম গৌরীপুর ইউ/পি চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, পূর্ব গৌরীপুর ইউ/পি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।









