সিলেটে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:৪৮:৪৩,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪২৭ বার পঠিতসিলেটে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে কোম্পানীগঞ্জে মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামী মো. কাজলকে (৪২) গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক কাজল সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ঘোপালের মৃত আমজাদ আলীর পুত্র।
গ্রেপ্তারকৃত আসামীকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।









