পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৫৯:৪৭,অপরাহ্ন ১২ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৩৩ বার পঠিতগোয়াইনঘাট উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জাফলং রাধানগর দুবাগ গ্রামের বাসিন্দা জাফলং এবং রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফেজ হোসেন এর ছেলে আদনান হোসেন।
জানা যায়, শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৭টায় দুবাগ গ্রামের নিজ বাড়িতে উঠানে খেলাধুলায় মগ্ন ছিল শিশু আদনান। এ সময় পরিবারের সবাই ব্যস্ততায় থাকায় অসাবধানতাবসত ঘরের পাশে ডুবার পানিতে নামে শিশু আদনান। সাঁতার না জানায় পানি খেয়ে সেখানেই মৃত্যু হয় শিশুটির। আশপাশে বহু খোঁজাখুঁজির পরে ঘরের পিছনের ডুবায় শিশু আদনানের ভাসমান লাশ পাওয়া যায়। মর্মান্তিক এই ঘটনায় শোকে মুহ্যমান পরিবারসহ গোটা এলাকার মানুষ। আজ বাদ আছর আদনানের দাফন হওয়ার কথা রয়েছে।









