গোলাপগঞ্জে সৃজনী মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৩৪:১৮,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪১৯ বার পঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সৃজনী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সরকারি এমসি একাডেমীতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সৃজনী এডুকেশন ট্রাস্টের ১০ম মেধা বৃত্তি পরীক্ষায় ৪টি উপজেলার প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহন করেন।
এসময় মেধা বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবী সৈয়দ হাসান মাহমুদ বাবু,
গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, পরীক্ষা নিয়ন্ত্রক বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি জামাল হোসেন, দেলওয়ার হোসেন, নজমুল খা, মামুনুর রশীদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আলমগীর হোসেন, লতিফিয়া শিক্ষা পরিষদ সভাপতি শরীফ উদ্দিন, গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরাম সেক্রেটারী খালেদ হোসেন, সমাজসেবী আব্দুর রহমান চৌধুরী রিপন, তরুন সমাজকর্মী ইমন আহমদ প্রমুখ।









