বিশ্বনাথ- জগন্নাথপুর সড়ক যাত্রী সাধারণের চরম দূর্ভোগ, কর্তৃপক্ষ উদাসীন!
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:২২:০৫,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪২৩ বার পঠিত
বিশ্বনাথ থেকে আনহার বিন সাইদঃ বিশ্বনাথ বিশ্বনাথ-জগন্নাথপুর যাত্রী সাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অথচ কর্তৃপক্ষ উদাসীনতার পরিচয় দিচ্ছেন।
সড়কের বড় বড় গর্তে প্রায় প্রতিদিনই যানবাহন ধেবে আটকে যাওয়ায় দীর্ঘ যানজটে পড়েন যাত্রীসাধারণ। এ ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রায় প্রতিদিনই বড় বড় গর্তে গাড়ি ধেবে যায়। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে মাঝ পথে।
দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কর্তৃপক্ষ যেন নির্বিকার। বড় বড় গর্ত মেরামতের জন্য সম্প্রতি ১৩ লক্ষ টাকা বরাদ্দ হলেও নাম মাত্র কাজ করে অধিকাংশ টাকা লুটপাট করা হয়েছে বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে।
গত প্রায় ২ বছর ধরে জগন্নাথপুর-সিলেট সড়কটির একি অবস্তায় চলছে। রাস্তাটি সংস্কারের জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেও কোন কাজ হচ্ছে না। এ সড়কে গাড়ি চালাতে গিয়ে সারাক্ষণ আতঙ্কের মধ্য থাকেন চালকরা। কখন যেন ঘটে দুর্ঘটনা। যাত্রীসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ভোগান্তির শেষ কোথায় কেউ জানেন না।
১৩ অক্টোবর রবিবার দুপুরে সরজমিনে বিশ্বনাথ পুরান বাজার মস্তুরা সেন্টারের সামনে চানসির কাপন এলাকায় সড়ক ভাঙনের বিরাট গর্তে পড়ে ধেবে আটকে যায় একটি যাত্রীবাহী বাস।
যে কারণে দূরপাল্লার যাত্রীসাধারণ অনাকাঙ্খিত ভোগান্তির শিকার হন। এ এলাকার যাত্রী সাধারণের চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি লম্বা যানজটের সৃষ্টি হয়।
কর্তৃপক্ষ বারবার আশার বাণী শোনালেও বাস্তবে উক্ত সড়কে টেকসই মেরামত কাজ হচ্ছে না। শুধু ভাঙনের গর্তে সামান্য জোড়াতালির কাজ করে কোন রকমে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেয়া হয়। কয়েকদিন পর আবারো বড় বড় গর্তের সৃষ্টি হয়। এভাবেই চলছে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়ক যোগাযোগ ব্যবস্থা। কর্তৃপক্ষ উদাসীন।









