সুরমা মার্কেট থেকে দুজন জাল জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:২৯:২৭,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৯৮ বার পঠিতসিলেটে সুরমা মার্কেট থেকে দুজন জাল জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকারী গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে রোববার (১৩ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন এএসপি নাহিদ হাসান ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এসএমপির কোতোয়ালী থানাধীন সুরমা মার্কেটর ২য় তলায় পূর্বপাশের আবদুর রহমান খানের মালিকানাধীন Ad zone নামক দোকান থেকে সিপিও-১, হার্ড ডিস্ক-১ টি, জাল জাতীয় পরিচয়পত্র-৬ টি, মোবাইল- ২ টি ও ১ টি পেন ড্রাইভসহ জাল জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকারী ২ জন প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো- ফেঞ্চুগঞ্জ থানার খাদিম পাড়া এলাকার আবদুস সোবহান চৌধুরীর ছেলে ইশতিয়াক চৌধুরী (২২) বর্তমানে সে- নগরীর উপশহর এর রোডনং ৪ গৌওছ মিয়ার বাসার বাসিন্দা ও মৌলভীবাজার জেলার কুলাউড়া মাসুক আলীর বাড়ির মাসুক আলী শাহ ছেলে আমিন আলী শাহ (২০) বর্তমানে সে – নগরীর মিরের ময়দান এলাকার আবদুর রহমান খানের বাসার বাড়াটিয়া।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।









