গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ৬
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:০৩:৫১,অপরাহ্ন ১৪ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪২৯ বার পঠিতগোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে মহিলাসহ প্রায় ৬জন যাত্রী আহত হয়েছেন। গতকাল রোববার বিকাল ৩টার দিকে উপজেলার সরকারি এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের সম্মুখে বাসটি দূর্ঘটনার মুখে পতিত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মীরগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী দ্রুতগতির গেইট লক বাস (সিলেট-জ-১১-০২২২) সরকারি এমসি একাডেমীর সামনে আসা মাত্র অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ ঘটনায় মহিলাসহ প্রায় ৬জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। এঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।









