logo

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

সিলেটে আওয়ামীলীগ-বিএনপিতে সম্মেলনের তোড়জোড়


টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১০:৩০:১৯,অপরাহ্ন ১৪ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫৬৬ বার পঠিত

অগোছালো জাতীয় পার্টি, নিরবে জামায়াত
এস.এ শফি :
সিলেটে বড় দুটি দলের সম্মেলনকে সামনে রেখে রাজনীতির মাঠ সরগরম হতে শুরু করেছে। বর্তমান প্রেক্ষাপটে মাঠের রাজনীতি আর দলকে আরও সুসংহত করতে ইতোমধ্যে নড়েচড়ে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি। সম্মেলনকে ঘিরে বড় দু’টি দলের তোড়জোড় দলীয় নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে। অন্যদিকে দীর্ঘদিন যাবৎ কমিটি হয়নি; হয়নি সম্মেলনও। এ কারণে নতুন কোনো নেতৃত্ব বেরিয়ে আসছে না জেলা জাপাতে। সিলেটের রাজনীতির মাঠে অনেকটা হারিয়ে যাচ্ছে এক সময়ের জনপ্রিয় এ দলটি। ক্ষমতাসীন সরকারের দমন-পীড়নের শিকার সিলেট জামায়াত ময়দানে কোন কর্মসূচি না দেখা গেলেও নিরবে সাংগঠনিক তৎপরতা পুরোদমে চালিয়ে যাচ্ছে।
আওয়ামীলীগ : দীর্ঘ আট বছরেও নিজেদের আওতাধীন সব উপজেলা ও ওয়ার্ড শাখার সম্মেলন করে কমিটি দিতে পারেনি সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। অবশেষে কেন্দ্রের কঠোর বার্তা পেয়ে নড়েচড়ে বসেছেন সিলেট আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা। সম্মেলন নিয়ে শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। এরই মধ্যে জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং মহানগর শাখার সম্মেলনের তারিখ নির্ধারণ করতে বৃহস্পতিবার বসছে কার্যনির্বাহী কমিটির বৈঠক। এ বৈঠকেই মহানগর আওয়ামী লীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ হতে পারে; এমন তথ্যই জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
অন্যদিকে, উভয় শাখার আওতাধীন উপজেলা ও ওয়ার্ডগুলোতেও সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে। প্রতীক্ষিত সম্মেলনকে ঘিরে সিলেট আওয়ামী লীগে এখন সাজ সাজ রব পড়েছে। আর জেলা আওয়ামী লীগের সম্মেলন ৫ ডিসেম্বর প্রাথমিক তারিখ নির্ধারণ হওয়ায় নেতাকর্মীরাও উজ্জীবিত হয়ে উঠছে।
এর আগে সিলেট আওয়ামী লীগে সম্মেলনের মাধ্যমে কমিটি হয়েছিল ২০০৫ সালে। এরপর ২০১১ সালে সম্মেলন ছাড়াই গঠিত হয় কমিটি। তিন বছর মেয়াদি সে কমিটি ইতোমধ্যে পার করে দিয়েছে আট বছর। এ দীর্ঘ সময়ে সিলেট জেলা আওয়ামী লীগ নিজেদের আওতাধীন ১৩টি উপজেলার মধ্যে মাত্র ৬টিতে আংশিক কমিটি করতে পেরেছে। আর মহানগর আওয়ামী লীগ ২৭টি ওয়ার্ডের মধ্যে কমিটি করেছে ২১টিতে।
এত সময় পেয়েও সম্মেলন কিংবা কমিটি করতে না পারায় সিলেট আওয়ামী লীগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। সম্প্রতি সিলেটে এসে তারা ১০ ডিসেম্বরের মধ্যে সব শাখার সম্মেলন করতে কঠোর নির্দেশ দিয়ে যান দায়িত্বশীলদের। এরপরই নড়েচড়ে বসেন সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী বলেন, ৫ ডিসেম্বর জেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। জেলার সম্মেলনের আগে ৩১ অক্টোবর বালাগঞ্জ উপজেলা, ১ নভেম্বর সিলেট সদর উপজেলা, ৫ নভেম্বর কোম্পানীগঞ্জ, ৭ নভেম্বর বিয়ানীবাজার, ৯ নভেম্বর দক্ষিণ সুরমা, ১০ নভেম্বর কানাইঘাট ও ১৪ নভেম্বর গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। অন্য ৬টি উপজেলায় নভেম্বরের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।
অন্যদিকে সিলেট মহানগর আওয়ামী লীগও ১০ ডিসেম্বরের মধ্যেই সম্মেলন সারতে চায়। এর আগে চলতি অক্টোবরেই বাকি থাকা ৬টি ওয়ার্ডে সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘অক্টোবরেই আমরা ওয়ার্ডগুলোর সম্মেলন সম্পন্ন করতে চাই। ১০ অক্টোবর কার্যনির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠকেই সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ হতে পারে।’
বিএনপি : ঝিমিয়ে পড়া সিলেট জেলা বিএনপিকে ঢেলে সাজাতে ২৫ সদস্যের আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে। যে কমিটি ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদারকে আহ্বায়ক করে ২ অক্টোবর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন। জেলা শাখায় আহ্বায়ক কমিটি ঘোষণার পর প্রাণচাঞ্চল্য এসেছে স্থানীয় নেতাকর্মীদের মাঝে। অনেকে প্রাথমিকভাবে প্রস্তুতি শুরু করেছেন গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।
এ ছাড়া দলে কোন্দল-বিভাজন এড়াতে সিলেট জেলা বিএনপির সম্মেলন তিন ফরম্যাটে হওয়ার আভাস পাওয়া গেছে। এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, প্রথম যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে। তিন ‘ফরম্যাটে’ জেলার সম্মেলন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে; এমনটাই জানিয়েছেন সিলেট বিএনপির একাধিক শীর্ষ নেতা। এই সম্মেলনকে সামনে রেখে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে থাকা সিলেট বিএনপির নেতাকর্মীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ সিলেট মহানগর বিএনপির ক্ষেত্রেও ‘আহ্বায়ক’ কমিটি আসছে খুব তাড়াতাড়ি; এমনটা জানা গেছে বিএনপির নির্ভরযোগ্য সূত্রে।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেন, যেহেতু আমাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে তাই স্বাভাবিকভাবেই সম্মেলনের জন্য আহ্বায়ক কমিটি গঠন করে দেবে কেন্দ্রীয় বিএনপি। তবে এ কমিটি কবে আসছে এমন প্রশ্নে মহানগর বিএনপির শীর্ষ এ নেতা বলেন, এই মুহূর্তে দিনক্ষণ ঠিক করে বলা মুশকিল। আমরা আশা করি, সহসাই আসছে আহ্বায়ক কমিটি।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণত আহ্বায়ক কমিটিকে ৩ মাস সময়ের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিয়ম থাকে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়। জেলা শাখায় সভাপতি পদে নির্বাচিত হন আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক পদে আলী আহমদ। এরপর গঠন করা হয় ২৫১ সদস্য বিশিষ্ট ‘ঢাউস’ কমিটি। ২ অক্টোবর দলের মহাসচিব সিলেট জেলা বিএনপির কমিটি ভেঙে ২৫ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এ কমিটির অনুমোদনের পর সিলেট বিএনপির শীর্ষ নেতা থেকে তৃণমূলের কর্মীরাও গা-ঝাড়া দিয়ে উঠছেন।
জাতীয় পার্টি : সিলেট জেলা জাতীয় পার্টিতে আহ্বায়ক কমিটি রয়েছে। এ কমিটির মেয়াদ শেষ হয়েছে দুই বছর আগে। এটিইউ তাজ রহমানকে আহ্বায়ক ও উছমান আলীকে সদস্য সচিব করে জেলা জাপার কমিটি গঠিত হয় প্রায় ৫ বছর আগে। এরপর আর কানো কমিটি হয়নি; হয়নি সম্মেলনও। এ কারণে নতুন কোনো নেতৃত্ব বেরিয়ে আসছে না জেলা জাপাতে। সিলেটের রাজনীতির মাঠে অনেকটা হারিয়ে যাচ্ছে দলটি।
জেলা জাপার সদস্য সচিব উছমান আলী বলেন, আমরা দলকে ঢেলে সাজাতে কাজ শুরু করেছি। ইতোমধ্যে সিলেট বিভাগে সাংগঠনিক কমিটি গঠন হয়েছে। আর জেলা জাপার সম্মেলন শিগগিরই করা হবে বলে উল্লেখ করেন।
অন্যদিকে, সিলেট মহানগর জাতীয় পার্টিতে কোনো কমিটি নেই পাঁচ বছর ধরে। এ কারণে সিলেটে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে দিন দিন দুর্বল হয়ে পড়ছে। মহানগর জাতীয় পার্টিতে কবে কমিটি কিংবা সম্মেলন হবে তা জানে না কেউই। তবে মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবদুশ শহীদ লস্কর বশির বলেন, দীর্ঘদিন ধরে একটা রাজনৈতিক দলে কমিটি না থাকলে যে অবস্থায় থাকার কথা সে অবস্থাতেই রয়েছে সিলেট মহানগর জাপা। দলের নেতাকর্মীদের মাঝে সমন্বয় না থাকায় মহানগর জাপা দিন দিন তার রাজনৈতিক জৌলুস হারাচ্ছে বলে মন্তব্য করেন এই জ্যেষ্ঠ নেতা।
জামায়াত : দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারাদেশের ন্যায় সিলেটে তাদের রাজনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। কিন্তু গত ২০১৮ সালের পর থেকে অতীতের দৈন্য দশা কিছুটা কাটিয়ে উঠলেও সিলেটের মাঠে এখনো পুরোদমে সোচ্চার হতে পারেনি জামায়াত। মিছিল করতে বেরুলেই তারা পুলিশের ধাওয়া, হামলার শিকার হতে হয়। ফলে নিরবে দলটি তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত বছরের শুরুর দিকে অধ্যাপক আব্দুল হান্নানকে আমীর, নজরুল ইসলামকে সেক্রেটারী করে সিলেট জেলা দক্ষিণ জামায়াত, মাওলানা আনোয়ার হোসাইন খানকে আমীর, জয়নাল আবেদীনকে সেক্রেটারী করে উত্তর জেলা জামায়াত, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে আমীর ও মাওলানা সুহেল আহমদকে সেক্রেটারী করে সিলেট মহানগর জামায়াতের কমিটি গঠন করা হয়। বর্তমানে এসব কমিটির মাধ্যমে সিলেটে জামায়াতের কার্যক্রম অব্যাহত রয়েছে।
সিলেটের অন্যান্য দলগুলোর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলামী পার্টি বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আগের মত সিলেটের ময়দানে দেখা যায় না। নামমাত্র দলীয় কর্মসূচি পালনের মাধ্যমে মাঝে মধ্যে এসব দলগুলো সিলেটে তাদের উপস্থিতি জানান দেয়।

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top