পেঁয়াজের অতিরিক্ত দাম রাখায় ৫টি দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:০৫:৩৫,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৪৬ বার পঠিতসিলেটে নগরীতে পেঁয়াজের অতিরিক্ত দাম রাখায় ভোক্তা অধিকার আইনে ৫টি দোকানে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত সিলেটের কালিঘাট, খেওয়াঘাট এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে সিলেট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এই জরিমানা করেন।
কালিঘাটের সুমন বিজনেসকে ৪ হাজার, সাদিক ট্রেডার্সকে ৪ হাজার, এমডি এন্টারপ্রাইজকে ৩ হাজার, সন্তোষী ভান্ডার-২কে ৩ হাজার, হাজি সামছু মিয়া এন্ড সন্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বাজার কর্মকর্তা মুর্শেদ কাদেরসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ।
সিলেট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, দোকানিরা বিভিন্ন অজুহাতে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করছিলেন। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংক্ষরণ-২০০৯ ও কৃষি বিপনন- ২০১৮ এর আইনে ৫ দোকানিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আরও চলবে।









