‘মৃত্যুর দোয়ার থেকে ফিরে আসা সুমনা পেলো নতুন জীবনসহ মাথা গোঁজার ঠাঁই’
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:০৩:০৭,অপরাহ্ন ১৬ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৩৫ বার পঠিতস্টাফ রিপোর্টার : মৃত্যুর দোয়ার থেকে ফিরে আসা সুমনা সমাজের মহৎ প্রাণ ব্যাক্তিবর্গের সহযোগিতায় পেলো নতুন জীবনসহ মাথা গোঁজার ঠাঁই। নগরীর কুয়ারপার ইঙ্গুলাল এলাকার বাসিন্দা এখলাছুর রহমানের মেয়ে সরকারি মহিলা কলেজের মাস্টার্সের মেধাবী ছাত্রী সুমনা আক্তার দির্ঘদিন কিডনী রোগে ভোগছিলেন। বর্তমানে তিনি সবার দোয়া এবং ভালোবাসায় সুস্থ্য হয়ে উঠেছেন। এই সবার মধ্যে একজন কুয়ারপাড় এলাকার বাসিন্দা আস্থা ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবী মিজান আজিজ সুইট। তিনি সুমনার সুস্থতার পেছনে সবার মতো যেমন সহযোগিতা করেছেন তেমনি সুমনার পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়ে মানবতার পরিচয় দিয়েছেন।
গতকাল মঙ্গলবার মিজান আজিজ সুইটের ব্যক্তিগত অর্থায়নে সেই ঘরটি নির্মাণ করে দেন। এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রায় ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে সুমনার পিতার দেয়া কিডনী তার শরীরে প্রতিস্থাপন করা হয়। এই অর্থের পেছনে সমাজসেবী মিজান আজিজ সুইটসহ সমাজের বিত্তবান ব্যাক্তিবর্গ,সুমনার আত্মীয়-স্বজন, সহপাঠী বন্ধু-বান্ধব অবদান রাখেন। বর্তমানে সুমনা ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে। গত মঙ্গলবার দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, কুয়ারপার জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,
সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল্লাহ শাহীন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, আস্থা ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবী মিজান আজিজ সুইট, সিটি কর্পোরেশনের কাউন্সিলর সিকন্দর আলী, কাউন্সিলর রফিকুল ইসলাম ঝলক, তারেক উদ্দিন তাজ, সাংবাদিক আব্দুল মালিক জাকা, সাংবাদিক মঈন উদ্দিন মনজুু,এডভোকেট সাংবাদিক মুহাম্মদ তাজ উদ্দিন, ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, আফছার আজিজ, সমাজসেবী সদর উদ্দিন, আলা উদ্দিন মিয়া, হাজী বাবুল মিয়া, গিয়াস উদ্দিন, হাজী খলিলুর রহমান প্রমুখ।









