সিলেট ওসমানী মেডিকেল থেকে ভুয়া ডাক্তার আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:৪৯:২২,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫১৯ বার পঠিতসিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নীলকান্ত দাশ নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। আটকৃত ভুয়া ডাক্তার মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার নোয়াগাঁও গ্রামের বানিক্য দাসের ছেলে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর বিকাল ৫টায় তাকে আটক করেন হাসপাতালের স্টাফ ও আনসার বাহিনীর সদস্যরা। পরে তাকে এসএমপি’র কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, নীলকান্ত দাস প্রায় ৩/৪ মাস থেকে সিলেটেএমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘোরাফেরা করছেন। হাসপাতালে দায়িত্বরত ইন্টার্নি চিকিৎসকরা এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি নিজেকে হাসপাতালের ডাক্তার বলে পরিচয় দিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার নীলকান্ত দাসকে দেখলে দায়িত্বরত স্টাফের কাছে বিষয়টি সন্দেহজনক হলে স্টাফ ও আনসার বাহিনীর সদস্যরা তাকে জেরা করেন। খোঁজ নিয়ে দেখেন- নীলকান্ত দাস নামে কোন ডাক্তার এ হাসপাতালে নেই। পরে তাকে ভুয়া ডাক্তার বলে সনাক্ত করে পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।









