শ্রমিক মজলিস পূর্ব গৌরীপুর ইউনিয়ন গঠন সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৫৪:৩৯,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫৫০ বার পঠিত
সভাপতি: লয়লুছ সেক্রেটারী: সোহেল
বালাগঞ্জ প্রতিনিধি:শ্রমিক মজলিস বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন গঠন করা হয়েছে।
এ উপলক্ষে এক সভা বৃহস্পতিবার ১৭ অক্টোবর রাত ৮ টায় পূর্ব গৌরীপুরস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় লয়লুছ মিয়াকে সভাপতি ও সোহেল আহমদকে সাধারণ সম্পাদক করে শ্রমিক মজলিস পূর্ব গৌরীপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়। মাওলানা মুফতী জাকির আহমদ জাকারিয়ার কুরআন তিলাওয়াতের মাধ্যমে এতে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার ছিলেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি হুসাইন আহমদ মিসবাহ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপজেলা সহ-সেক্রেটারি গিয়াস উদ্দিন নোমান, প্রশিক্ষণ সম্পাদক কবি মীম হুসাইন, শ্রমিক মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি সালেহ আহমদ রাজু।
নবগঠিত শ্রমিক মজলিস পূর্ব গৌরীপুর ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান, সহ-সেক্রেটারি হুসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক বদরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ লেদু মিয়া, প্রচার সম্পাদক দিলদার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ছুরত আলী, নির্বাহী সদস্য জমাদ মিয়া, আলী আহমদ, ইদ্রিস আলী ও শাকিল আহমদ।
উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয় জনাব আব্দুল আজিজ, জনাব মোঃ নুরুল ইসলাম, জনাব ইসকন্দর আলী ও জনাব আশিদ মিয়া।









