ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলার দক্ষিণ ও উত্তর থানা শাখা পুনর্গঠন সম্পূর্ণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৪৬:২৫,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫২৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার অন্তর্ভুক্ত ওসমানীনগর উপজেলার উত্তর ও দক্ষিণ থানা শাখা পূণর্গঠনের লক্ষে এক বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ ১৮ অক্টোবর,শুক্রবার বিকাল ২.৩০ ঘটিকার সময় স্থানীয় তাজপুর মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উত্তর শাখার সদ্য বিদায়ী সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে ও দক্ষিন শাখার সভাপতি মোজাক্কির আহমদ নাজুর পরিচালনায় বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশানার হিসেবে উপস্থিত থেকে শাখাদ্বয় পূণর্গঠন করেন সিলেট পশ্চিম জেলা সভাপতি ফখরুল ইসলাম। উপস্থিত সহযোগী সদস্যদের প্রত্যেক্ষ ভোটে ২০১৯-২০ সেশনের জন্য দক্ষিণ শাখার সভাপতি পুনরায় নির্বাচিত হন মোজাক্কির আহমদ নাজু, সেক্রেটারি মনোনিত হন মুহাঃ আজমল হোসাইন। উত্তর শাখার সভাপতি নির্বাচিত হন হাঃ শাকিল আহমদ ও সেক্রেটারি মনোনীত হন জালাল আহমদ।
সমাপনি অধিবেশনে দক্ষিণ শাখার নবনির্বাচিত সভাপতি মোজাক্কির আহমদ নাজুর সভাপতিত্বে ও উত্তর শাখার নবনির্বাচিত সভাপতি হাঃ- শাকিল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সেক্রেটারি মুহাম্মদ শাহাব উদ্দীন, খেলাফত মজলিস সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক ওলিউর রহমান।ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক মুজাম্মিল আহমদ, অফিস ও প্রচার সম্পাদক ইমদাদুল হক ইমরান, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মুহাঃ-শামছুল ইসলাম, খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা সহ সভাপতি মাওঃ- জয়নাল আবেদীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল করীম শাব্বির, মাহবুব আলম প্রমুখ।









