বড়লেখায় আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪০:৫৮,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৩৮ বার পঠিত
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
১৯ অক্টোবর শনিবার সকালে আশার আলো ফাউন্ডেশন বড়লেখার এর উদ্যোগে আয়োজিত অসহায় গরীব দুইশত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ,খাতা,কলম) বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি মো: জাকির হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়ছল আলম স্বপন এর পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বড়লেখা মুহাম্মদিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মিজানুর রহমান হেলাল, ফাউন্ডেশন এর উপদেষ্টা শফিকুল ইসলাম সমছ, নিউ সমনবাগ চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজান সিরাজ, ফাউন্ডেশন এর সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি আবেদ আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত,সহ-সাধারণ সম্পাদক ইবরাহিম সাজু, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ক্রিড়া সম্পাদক জালাল আহমদ, অর্থ-সম্পাদক জিল্লুর রহমান, জারিক আহমদ,আবুবক্কর সিদ্দিক, জাকারিয়া আহমদ, আলমগীর আহমদ, দুলাল আহমদ, ফাহিম আহমদ প্রমুখ।









