জালালাবাদ থানা এলাকা থেকে চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:০৪:৩৯,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৩৭ বার পঠিতর্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল ১৯ অক্টোবর রাত ০৯ টার সময় অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে এসএমপির জালালাবাদ থানা এলাকায় আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে।
অভিযানে এসএমপির জালালাবাদ থানাধীন নোয়াপাড়া বন্দন সি ১০, বর্ডারগার্ড স্কুলের সামনে পাঁকা রাস্তার উপর থেকে কোতোয়ালী থানার মামলা নং- ৪৪৮, তারিখঃ ২৯/০৫/২০১৯ ইং ধারাঃ ৪৪৮/৩২৩/৩৪/৫০৬/৩৮৫ দঃ বিঃ, জিআর নং-২২৫/১৯ এর চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্র্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- মোঃ মুনিম আহমেদ (৪৫), পিতাঃ মৃত আব্দুল মালিক, সাং-নোয়াপাড়া বন্দন সি ১০,বর্ডারগার্ড স্কুলের পাশে, থানাঃ জালালাবাদ, জেলাঃ এসএমপি, সিলেট। গ্রেফতারকৃত আসামীকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।









