কোতোয়ালী থানা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:০৯:৫৬,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৯২ বার পঠিত
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর ১৯ অক্টোবর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে এএসপি নাহিদ হাসানসহ সিলেট জেলার কোতোয়ালী থানায় আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে।
অভিযানে সিলেট জেলার কোতোয়ালী থানাধীন মির্জাজাঙ্গালস্থ নির্বানাইন হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে কোতোয়ালী থানার সিআর মামলা নং-৬২৫/১৩, ৬৩২/১৩,৬২৬/১৩,৬২৭/১৩,৬৩৩/১৩ এবং ফেঞ্চুগঞ্জ থানার সিআর মামলা নং- ৭৫৭/১৩,৬২৮/১৩, ধারা ঘ.ও.অপঃ এর ১৩৮ ধারা এর ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামীকে গ্র্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- আহসান আহমেদ খান (৪৩), পিতাঃ মৃত ফারুক আহমেদ খান, সাং- ৮১ আজাদি মিরবক্স টুলা, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেট। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেটের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।









