দক্ষিণ সুরমা থেকে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:৪২:৫২,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫২১ বার পঠিতদক্ষিণ সুরমা থেকে ১ কেজি ৪শ’ গ্রাম গাঁজাসহ নাজমা বেগম ওরফে নাজু (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)। সে দক্ষিণ সুরমার ভার্তখলা এলাকার আব্দুর রহমানের স্ত্রী।
শনিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭ টায় দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ এমদাদ মিয়ার কলোনী থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায় তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বলেন, এসআই মাহাবুর আলম মন্ডল বাদী হয়ে আসামীর বিরুদ্ধে জব্দকৃত মালামালসহ দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।









