আল্লাহ ও মহানবী সা. কে নিয়ে কটুক্তিকারীর ফাঁসি ও ভোলায় তাওহীদি মুসলিমদের হত্যার প্রতিবাদে বড়লেখায় ছাত্র মজলিস বিক্ষোভ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৫৯:৪১,অপরাহ্ন ২১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৫২ বার পঠিত
বড়লেখা প্রতিনিধি: আল্লাহ ও মহানবী সা. কে নিয়ে কটুক্তিকারীর ফাঁসি ও ভোলায় তাওহীদি মুসলিমদের হত্যার প্রতিবাদে বড়লেখায় ছাত্র মজলিস বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
২১ অক্টোবর সোমবার দুপুর ১২টায় আল্লাহ ও মহানবী সা. কে নিয়ে কটুক্তিকারীর ফাঁসি ও ভোলায় তাওহীদি মুসলিমদের হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিশেবে বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও পৌর সভাপতি আব্দুল্লাহ আল নোমানের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক জেলা সভাপতি এম. এম. আতিকুর রহমান, সাবেক জেলা সেক্রেটারি এনামুল হক, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সেক্রেটারি মাওলানা লুৎফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ফয়ছল আলম স্বপন,মনসুর আহমদ, মাওলানা আব্দুল করিম,আনিসুল হক, মাওলানা শামছুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সেক্রেটারি কামরুল হাসান, সুলতান আহমদ,নুরুল আলম, সিফার আহমদ, আব্দুল মুকিদ, সুলাইমান আহমদ, আবু তাহের, লাবিব সিদ্দিকি প্রমুখ।









