logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

পড়াশোনার পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের কর্মজীবনে দক্ষতা আনবে …….. ড. সৈয়দ রাগীব আলী
লিডিং ইউনিভার্সিটির সিএসই কার্নিভ্যাল-২০১৯ সম্পন্ন

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৪:৩৯:২৩,অপরাহ্ন ২১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪০৪ বার পঠিত

লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার ক্লাবের উদ্যোগে দ্ইু দিনব্যাপী সিএসই কার্নিভ্যাল-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী ।

সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার ক্লাবের আয়োজনে সিএসই কার্নিভ্যাল-২০১৯ সম্পন্ন হয়েছে। রবিবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে কার্নিভ্যালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

দুই দিনব্যাপী এ কার্নিভ্যালে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, ব্র্র্যাক, আইইউবি, ডেফোডিল, রুয়েট এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট ৫০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যায় এবং কলেজের শিক্ষার্থীরা দলগতভাবে প্রোগ্রামিং কন্টেস্ট, আইসিটি কুইজ এন্ড টেক সেশন, বাজওয়ার গেইম, হ্যাকাথন, ডিএক্স বল, গেইমিং কন্টেস্ট, অনলাইন ট্রেজার হান্ট প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। সিএসই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: আসাদুজ্জামান খানের সার্বিক তত্বাবধানে সিএসই কার্নিভ্যাল-২০১৯ এ সিলেট এবং সিলেটের বাইরে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের ৭০০ এর অধিক শিক্ষার্থীরা এ কার্নিভ্যালে অংশগ্রহন করেন।

পড়াশোনার পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের কর্মজীবনে দক্ষতা আনবে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, লিডিং ইউনিভার্সিটিতে দক্ষ শিক্ষক নিয়োগসহ সুন্দর পরিবেশে অবকাঠামো গড়েছি যেন শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করতে পারে। শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন এবং সমাজ ও দেশের উন্নয়নে বিভিন্ন কর্মক্ষেত্রে অবদান রাখার জন্যই আজ লিডিং ইউনিভার্সিটির সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে আছে। এটি আজ একটি সফল বিশ্ববিদ্যালয় এবং এ সফলতা এসেছে সবার সম্মিলিত পরিশ্রমের মাধ্যমে।

উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, আজকের এই উল্লাসমুখর পরিবেশই প্রমান করে দেয় সিএসই কার্নিভ্যাল-২০১৯ সফল হয়েছে। প্রতিযোগিতা জীবনের লক্ষে পৌছানোর গতি বাড়ায়। বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে তা বিশ্বে লিডিং ইউনিভার্সিটির পরিচিতি বাড়াবে এবং তাদের এ কৃতিত্ব লিডিং ইউনিভার্সিটির জন্য সুনাম বয়ে আনবে। তিনি এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য শিক্ষার্থীদের আহবান জানান।

তিনি রাগীব নগরকে শিক্ষানগরী হিসেবে উল্লেখ করে বলেন, লিডিং ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর স্বপ্নকে বাস্তবায়িত করছে এবং দেশ বিদেশে সুনাম অর্জন করে আসছে। তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এই চমৎকার ইভেন্ট আয়োজন করার জন্য সিএসই বিভাগ, কম্পিউটার ক্লাব এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জনান।

ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট (আইইউপিসি) তে ৯১টি টিম এবং প্রতিটি টিমে ৩জন করে অংশগ্রহণ করে এবং এতে ১০টি প্রোগ্রাম সমাধান করে চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টীম নার্কাসিস্টিক-ক্যানিবলস এবং প্রথম রানারআপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুয়ামফায়ার টিম। ফিফা৫০ এ চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটির মাহদী। হ্যাকাথনে ৯টি টীমের মধ্যে বিজয়ী হন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টীম মেটা ফিজিক্স এবং রানারআপ লিডিং ইউনিভার্সিটির টীম। বাজওয়ার গেইমে লিডিং ইউনিভার্সিটির শাহীন এবং ডিএক্স বলে একই বিশ্ববিদ্যালয়েল শিক্ষার্থী লুবাবা বিজয়ী হন। আইসিটি কুইজ এ বিজয়ী লিডিং ইউনিভার্সিটির আহসান এবং অনলাইন ট্রেজার হান্টেও বিজয়ী লিডি ইউনিভার্সিটি।

লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আনজুম শর্নার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য দেন সিএসই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: আসাদুজ্জামান খান। এসময় সময় সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কম্পিউটার ক্লাবের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট এর আরও খবর
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সর্বশেষ সংবাদ

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top