ভোলায় মুসল্লী হত্যার প্রতিবাদে বিশ্বনাথে তাওহীদি জনতার বিক্ষোভ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:২৩:২৩,অপরাহ্ন ২১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫৫৮ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহ ও মহানবী সা.কে নিয়ে কটুক্তিকারীর ফাঁসি ও ভোলায় তাওহীদি জনতা ও মুসলিমদের হত্যার প্রতিবাদে বিশ্বনাথ উপজেলা তাওহীদি জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
২১অক্টোবর সোমবার দুপুর ২টায় আল্লাহ ও মহানবী সা. কে নিয়ে কটুক্তিকারীর ফাঁসি ও ভোলায় তাওহীদি মুসলিমদের হত্যার প্রতিবাদে তাওহীদি জনতার এর দেশব্যাপী বিক্ষোভ এর অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলা তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জামেয়া মোহাম্মদীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ নুরুল হক সাহেবের সভাপতিত্বে
মাওঃ হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের বিশ্বনাথ উপজেলা শাখার সদস্য সচিব কাজী মাওঃ আব্দুল ওয়াদুদ, মাওঃ আব্দুল মতিন, মোঃ তুফায়েল আহমেদ
উপস্থিত ছিলেন,
হাফিজ, মাওঃ রাশেল আহমেদ শিকদার, মাওঃ মুহাম্মদ আলী, মাওঃ হোসাইন আহমেদ, মাওঃ বোরহান উদ্দীন, মাওঃ ছিদ্দিকুর রহমান, মাওঃ মঈন উদ্দীন, মাওঃ রফিক আহমদ, মাওঃ হাবিবুল্লাহ ফরিদ, প্রমুখ।









