এমপিও ভুক্ত হলো গোলাপগঞ্জের ৩প্রতিষ্ঠান
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৩৯:৪০,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৬৭ বার পঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি: সারাদেশে নতুন করে ২৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠানকে
এমপিওভুক্ত করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন। এর
মধ্য গোলাপগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও দুইটি দাখিল
মাদ্রাসাকে এমপিভুক্ত করা হয়েছে। এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয় হলো বাঘার সালাম মকবুল উচ্চ বিদ্যালয়। এমপিওভুক্ত দুইটি দাখিল মাদ্রাসা হলো লক্ষণাবন্দ ইউপির পূর্ব ফুলসাইন্দ দাখিল মাদ্রাসা এবং ভাদেশ্বর ইউপির ভাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসা।









