বালাগঞ্জে মৎস অফিসে লিফদের মাসিক সভা অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৫১:৩২,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫৭৮ বার পঠিতবালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস অফিসের অধিনে গত বুধবার (২৩ অক্টোবর) মৎস্য অফিসে লিফদের (স্থানীয় মৎস সম্প্রসারণ প্রতিনিধি) মাসিক সভা অনুষ্টিত হয়।
মাসিক সভায় বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করা হয়।
উল্লেখ্য, মৎস উৎপাদন, পুকুর জরিপ, মোবাইল কোর্ট, মৎস প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে পুকুর জরিপ পরিদর্শন ও পরামর্শ, নিয়ম শৃঙ্খলা ইত্যাদি সহ বিষেশ আলোচনা হয়, বালাগঞ্জের মৎস্য খাতের উন্নয়নের তথা উৎপাদন বৃদ্ধির স্বার্থে (BIO FLOC) পদ্ধতিতে মাছ চাষের নতুন বিষয়ে ধারনা দেয়া হয়।
অনুষ্টানটি সঞ্চালনা করে মৎস অফিসের ক্ষেত্র সহকারী শেখ অাবু নাহিদ, প্রধান অালোচক ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক (অ:দা:)। উপস্থিত ছিলেন, ক্ষেত্র সহকারী (প্রকল্প) শামসুল হক, ইউনিয়ন ভিত্তিক স্থানীয় মৎস সম্প্রসারণ প্রতিনিধি (লিফ), বিদ্যুৎ দাস, আষিস দাম, মুহিবুর রহমান, আনোয়ার হোসেন। শুভ রায়, আশিকুর রহমান সহ প্রমুখ।
অনুষ্টানের শেষে, তমা মৎস ভান্ডারের প্রতিষ্ঠাতা মো. ফরিদ আহমদের কাছে সরকার কর্তৃক অনুমোদিত মৎস লাইসেন্স প্রদান করেন উপজেলা সিনিয়র মৎস অফিসার নির্মল চন্দ্র বণিক।









