নগরী থেকে চকলেট বোমাসহ এক ব্যাক্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:০৭:৪২,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৫৯ বার পঠিতসিলেট নগরীর মেন্দিবাগ থেকে চকলেট বোমাসহ জিয়া আহমদ (৪০) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জিয়া শিববাড়ীর কিশানপুর গ্রামের প্রয়াত মন্তাজ আলীর ছেলে।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মেন্দিবাগ পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে ৬০০টি চকলেট বোমাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা (গণমাধ্যম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









