জগন্নাথপুর বিশ্বনাথ সড়কে ধর্মঘট প্রত্যাহার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:২৫:৫০,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫২৩ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধি:বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক, বিশ্বনাথ-রামপাশা সিংগেরকাছ বাজার-বিশ্বনাথ-লামাকাজী সড়কে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয় পরিবহন ধর্মঘট। অনির্দিষ্টকালের এই ধর্মঘটের প্রথম দিনেই চরম বিপাকে পড়েন দুই উপজেলার সাধারণ যাত্রীরা। খানাখন্দে ভরপুর হওয়ায় এ সড়কগুলো অনির্দিষ্টকালের জন্যে বাস-মাইক্রোবাস-অটোরিকসা (সিএনজি) চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। এতে প্রবাসী অধ্যুষিত এলাকায় সকল ধরনের যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুই উপজেলার যাত্রীদের পুহাতে হয় চরম দূর্ভোগ। রাতেই পরিবহণ শ্রমিকদের সঙ্গে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা পরিবহণ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের আহবান জানান।
পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ-লামাকাজী-সিংঙ্গেরকাছ,বিশ্বনাথ – জগন্নাথপুর সড়ক শ্রমিক ফেডারেশনের সভাপতি ফজর আলী মেম্বার বলেন, সংশ্লিষ্ট বিভাগ সড়কগুলোর মেরামত করে দেয়ার আশ্বাসে একদিন ধর্মঘট পালনের পর শুক্রবার সকাল ৬টায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জগন্নাথপুর- সড়ক সংস্কার কাজ শুরু করা না হলে পুনরায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে বলে তিনি জানান।









