গোয়াইনঘাট উজান ফতেহপুর যুব সংঘের শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:০৩:২৮,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৫৩ বার পঠিত
গোয়াইনঘাট থেকে হাসান আহমদ চৌঃ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার (সেচ্ছাসেবী সংগঠন) উজান ফতেহপুর যুব সংঘ’র উদ্দ্যোগে দুটি প্রাথমিক বিদ্যালয়ের ৫০জন (পিএসসি) পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।
২৬শে অক্টোবর সকাল ১১টায় উজান ফতেহপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও.গোলাম আম্বিয়া কয়েছ।
সংগঠনের সভাপতি এম হোসাইন আহমেদ এর, সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাবেল আহমদ র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহসিন উদ্দীন, ফহেহপুর স্টুডেন্ট ফোরামের সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, নবতারা সমাজ কল্যাণের দপ্তর সম্পাদক জসিম উদ্দীন, সাবেক মেম্বার তিতন মিয়া, ম্যানিজিং কমিটির সভাপতি এখলাসুর রহমান,
প্রধান অতিথি বলেন, শিক্ষায় মানুষকে পাহারা দেয় শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে সু-শিক্ষার বিকল্প নেই।
অন্যদের মাঝে উপস্তিত ছিলেন গোয়াইনঘাট উদীয়মান তরুন সংঘের সেক্রেটারি হাফিজ আব্দুল্লাহ মাহফুজ, মাহফুজুর রহমান ফাহিম, তোফায়েল আহমদ, আলামিন, কামাল আহমদ, জামাল আহমদ,আসহাব উদ্দিন, হাসান আহমদ প্রমুখ।









