শাবিতে ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের নানামুখী সেবা প্রদান করে ছাত্র মজলিস শাবিপ্রবি
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:০৭:০১,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০১৯ | সংবাদটি ১১৬৬ বার পঠিত
শাবি প্রতিনিধি:দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম উল্লেখযোগ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রত্যেক বছর এ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অর্ধ লক্ষেরও বেশি শিক্ষার্থী।
আজ শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হয় ২০১৯-২০ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থী। এ বিশাল সংখ্যক শিক্ষার্থী যাতে নিবিঘ্নে পরীক্ষা দিতে পারে এজন্য নানামুখী সেবামূলক পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এসকল সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। শাবিপ্রবি ছাত্র মজলিসের ভর্তি পরীক্ষা কেন্দ্রিক সহায়তার মধ্যে উল্লেখযোগ্য ছিল- পরীক্ষার আগে দিন অর্থাৎ ২৫ অক্টোবর দুপুর থেকে সংগঠনের নেতা কর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান করেন। এসময় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শিক্ষার্থী যাদের সিলেটে থাকার জায়গা নেই এরূপ অর্ধ শতাধিক শিক্ষার্থীদের আবাসনের ব্যাবস্থা করে দেয় সংগঠনটি। এছাড়াও ২৬ অক্টোবর ভর্তি পরীক্ষার দিন ফজরের পর থেকেই ক্যাম্পাসের মূল গেইটে অবস্থান করে নবাগত ছাত্রছাত্রীদের পরিক্ষার কেন্দ্রে যেতে প্রয়োজনীয় পরামর্শ এবং বিভিন্ন নির্দেশনা দেন সংগঠনের নেতা কর্মীরা। এছাড়াও যাদের পরীক্ষার কেন্দ্র তুলনামূলক দূরে পড়েছে তাদের ফ্রি মাইক্রোবাস ও মোটর বাইক সার্ভিস প্রদান করে ।
এ প্রসঙ্গে আগের রাত আবাসন সুবিধাভোগী কয়েকজন ছাত্রদের সাথে কথা বললে তারা জানায়, সংগঠনটির এরূপ কার্যক্রম তাদের মুগ্ধ করেছে। তারা আরও বলেন ছাত্র মজলিস আগেত রাতে তাদের থাকার ব্যাবস্থা করে না দিলে তারা হয়তো বৃষ্টিতে রাস্তায় ভিজে রাত্রিযাপন করতে হত।
মাইক্রোবাসে সুবিধাভোগীরা বলেন সংগঠনের এরূপ সেবামূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রসংশনীয়। তারা এরূপ সেবা পেয়ে সংগঠনকে বিশেষ কৃতজ্ঞতা জানান। তাৎক্ষনিক মোটরসাইকেল সুবিধা প্রাপ্ত আবু নাইম নামের ভর্তিচ্ছু এক শিক্ষার্থী জানায় তাৎক্ষনিক মোটরসাইকেল সার্ভিসের ফলেই সে যথা সময়ে সিলেট সরকারি কলেজে গিয়ে পৌঁছাতে সক্ষম হয়েছে। সোহাগ নামের আরেক পরিক্ষার্থী বলেন, ছাত্র মজলিসের তাৎক্ষনিক মোটর বাইক সার্ভিস তাকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে এবং নিবিঘ্নে পরীক্ষা দিতে সহায়ক ভূমিকা রেখেছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং ছাত্র মজলিস শাবিপ্রবি শাখার সভাপতি জাকারিয়া হোসাইন জাকির “টাইম সিলেটেকে বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বেশির ভাগ শিক্ষার্থীই সিলেটের পরিবেশ এবং পরিস্থিতি সম্পর্কে জানে না, বিশেষত থাকার জায়গা নিয়ে তারা সবচেয়ে বেশি শঙ্কিত তাকে পাশাপাশি সময়মতো পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারা না পারা তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা আমাদের শাখার পক্ষ থেকে সামর্থ্যের সর্বোচ্ছ চেষ্টা করেছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করতে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুর রহমান আল মাসুদ রাহাত বলেন, ভর্তিচ্ছু পরিক্ষার্থীদের সহায়তা করা আমাদের নৈতিক এবং মানবিক কাজের অন্তর্ভুক্ত। তাই আমরা সামর্থ্য অনুযায়ী তাদের সহায়তা করতে চেষ্টা করেছি। সংগঠনের সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা পালন করেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার বায়তুলমাল সম্পাদক ইমরুল কায়েস নাহিদ, প্রশিক্ষণ সম্পাদক শাহজাহান মিয়া,ক্যাম্পাস শাখার সভাপতি রাশেদুল ইসলাম, সেক্রেটারি হোসাইন আহমদ, হল শাখার সভাপতি আজহারুল ইসলাম, সেক্রেটারি দিলওয়ার হোসাইন। এছাড়াও এ কার্যক্রমে সহায়তা করেন নাসিফ খান, আব্দুল হান্নান, রাসেল মাহমুদ, আমিরুল ইসলাম, রায়হান আহমদ প্রমুখ।









