সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সভা মঙ্গলবার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:২৩:৫১,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৮৫ বার পঠিতসিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সভা ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর মেন্দিবাগ সংলগ্ন (শাহজালাল ব্রিজ লিংক রোড) হোটেল গার্ডেন ইনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।
শনিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার এমন তথ্য জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
সভায় যথা সময়ে উপস্থিত থাকার জন্য জেলা আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।









